
ঢাকা, ৩ এপ্রিল ২০২৬ – নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিশুটিকে হেফাজতে নেয়া হয়। হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে যোগাযোগ রাখত।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শিশুটি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল; দাওলাতুল ইসলাম (আইএস)-এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করত, সদস্য নিয়োগ করত এবং বোমা তৈরির পিডিএফ ফাইল বিতরণ করত। এছাড়া সে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত।
বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply