
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আব্দুল্লাহ রাজু (৪২), ২। মোঃ রাজন (২২), ৩। টুটুল (৩৫), ৪। মোঃ রাসেল (২৫), ৫। মোঃ রাসেল ওরফে টেরে রাসেল (২৬), ৬। আব্দুর রহিম রাহাত (২৩), ৭। মোঃ হৃদয় (২৮), ৮। মোঃ মনির হোসেন (৩৬), ৯। সাগর মিয়া (২৪) এবং ১০। মোঃ সুজন (২০)।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, ০২ এপ্রিল ২০২৬ তারিখে থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply