1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“মতিঝিলে মানব পাচার চক্রের ৪ রোহিঙ্গা সদস্য গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের সাথে জড়িত ৪ রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ফেরদৌস, ২। নুরু বিবি ওরফে দূর আক্তার (১৯), ৩। উম্মে কুলসুম (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

ডিবি সূত্রে জানা যায়, ০২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন একটি হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মানব পাচার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং ২টি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন কৌশলে মানুষ পাচারের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News