
মধ্য এশিয়ার দেশ ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একইসঙ্গে যুদ্ধবিমানটির পাইলট জীবিত আছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
শুক্রবার (৩ এপ্রিল) মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মেহের নিউজ এজেন্সির দাবি অনুযায়ী, হামলার শিকার যুদ্ধবিমানটির পাইলট গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় তীব্র বিস্ফোরণ হওয়ায় তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেও উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানের দাবি সত্য প্রমাণিত হলে এটি তাদের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, এফ-৩৫ যুক্তরাষ্ট্রের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান, যা রাডার এড়িয়ে চলতে সক্ষম এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও সফলভাবে অভিযান পরিচালনা করতে পারে।
Leave a Reply