
দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তদের অধিকাংশই শিশু হওয়ায় অভিভাবকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
এদিকে, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ের টিকাদান সংশ্লিষ্ট সব কর্মকর্তার ছুটিও বাতিল করা হয়েছে।
Leave a Reply