1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“পঞ্চগড়ে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৩”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

পঞ্চগড় জেলার আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে প্রধান আসামি মোঃ আশিকুজ্জামান আশিক (২১)-এর পূর্ব পরিচয় ছিল, যা পরবর্তীতে মনোমালিন্যে রূপ নেয়। এরপর কৌশলে দেখা করার কথা বলে তাকে অন্য আসামিদের সঙ্গে পরিচয় করানো হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় ভিকটিমকে দাওয়াতের কথা বলে বাঁশ বাগান ও ইউক্যালিপটাস বাগানে নিয়ে গিয়ে ১ ও ২ নম্বর আসামি জোরপূর্বক ধর্ষণ করে এবং অন্যান্য আসামিরা এতে সহায়তা করে।

পরবর্তীতে ভিকটিম ১৫ মার্চ ২০২৫ তারিখে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(৩)/৯(৪)(খ)/৩০ ধারায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২:০০ ঘটিকায় তেঁতুলিয়া থানাধীন পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ লাদেন (২২), পিতা মোঃ আব্দুর রাজ্জাক, সাং-আমতলা, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ জানিয়েছে, ধর্ষণসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News