1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বরে একটি রেস্টুরেন্টের দেয়াল ধসে আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের উত্তর পাশে অবস্থিত মিজানুর রহমানের মালিকানাধীন হোটেলের ক্যাশ টেবিলে বসেছিলেন আব্দুস সামাদ। এ সময় হোটেলের একটি দেয়াল আকস্মিক ধসে পড়লে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News