1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“ডেমরায় ১৩০ পিস ইয়াবা ও দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ডেমরা এলাকায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ বোতল দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করা এই বাহিনী তরুণ সমাজকে মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার ডেমরা থানাধীন ডগাইর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এই অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩৯,০০০/- টাকা মূল্য) ও ১ বোতল দেশীয় মদ (প্রায় ৩,০০০/- টাকা মূল্য) জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন—
১. বাঁধন সরকার (২৩), পিতা মৃত শ্রী লাল মোহন সরকার
২. আব্দুর রহমান অন্তর (২২), পিতা মোঃ মোশারফ হোসেন, উভয় সাং-ডগাইর, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা।

এ সময় আসামিদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৭২,৪৪০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, দেশীয় মদ ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরা এবং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া, যা যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। তাই র‌্যাব দৃঢ়ভাবে “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News