1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৩০ মামলা করেছে ডিএমপি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ – রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) ১৩৩০টি মামলা করেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক রমনা এলাকায় ৯টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। লালবাগে ২৫টি বাস, ১১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ ১২৮টি মামলা করা হয়েছে। মতিঝিলে ১০টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ ১১০টি মামলা হয়েছে। ওয়ারী এলাকায় ১৪টি বাস, ১০টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ ৬৬টি মামলা হয়েছে।

তেজগাঁওয়ে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ ৯৭টি মামলা হয়েছে। মিরপুরে ১২টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ ২১৬টি মামলা করা হয়েছে। উত্তরায় ৩০টি বাস, ৮টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ ২৩৫টি মামলা এবং গুলশানে ১৯টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ ৪০৮টি মামলা করা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৩৯৮টি গাড়ি ডাম্পিং এবং ১৪৪টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News