1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

স্বর্ণের দাম ফের বাড়ল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে পাকা সোনার দামের ঊর্ধ্বগতির কারণে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নতুন দাম অনুযায়ী:

* ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ৪৪,৭১১ টাকা
* ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৩,৫৭২ টাকা
* ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা
* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৩,০৬৩ টাকা

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার বৃদ্ধি ও ২১ বার হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস হয়েছিল।

এছাড়া এবার রুপার দামও বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫,৭১৫ টাকা করা হয়েছে। অন্যান্য ক্যারেট অনুযায়ী রুপার দাম:

* ২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
* ১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
* সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News