
জামায়াত এককভাবে নয়, ১১ দল একত্রে জাতীয় সংলাপে বসবে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, নানা দাবিতে ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট রাজপথে রয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপে জামায়াতে ইসলামী এককভাবে অংশ নেবে না।
জুলাই সনদ ও গণভোটকে ভিত্তি ধরেই ১১ দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে শপথ ছিল, রাজনৈতিক দলগুলো এখন তার বিপরীতে চলছে। সরকার সঠিকভাবে কাজ না করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলের এই সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদ ও গণভোটকে পাশ কাটিয়ে সংলাপে বসার কোনো সুযোগ নেই।
Leave a Reply