1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন: মানবাধিকার ও ফিলিস্তিনি নেতাদের তীব্র নিন্দা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

ইসরাইলের সংসদ নেসেট সোমবার (৩০ মার্চ) প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেওয়ার একটি আইন পাস করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কট্টর ডানপন্থি মিত্রদের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই আইন পাস হয়।

আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসিই হবে স্বাভাবিক শাস্তি। এই প্রস্তাবকে সমর্থন করেছেন কট্টর ডানপন্থি ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, যিনি ৬২-৪৮ ভোটে আইন পাসের পর সংসদ কক্ষে উদযাপন করেছেন।

আইনটি গাজায় ইসরাইলি সামরিক অভিযান, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং হাজার হাজার গ্রেফতারের মধ্যেই এসেছে।

ইসরাইলের নাগরিক অধিকার সমিতি ইতিমধ্যেই আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই আইনকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে বলেছেন, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের ভূমির ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।

ফিলিস্তিনি দল হামাস এটিকে বিপজ্জনক নজির হিসেবে নিন্দা জানিয়েছে, যা কারাগারে বন্দি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ফেলবে।

গাজা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র আইনটির ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, ‘আইনটি ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে এবং আইনের আড়ালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইসরাইলি নীতিকে আরও দৃঢ় করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও ইসরাইলকে অবিলম্বে আইনটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে, পদক্ষেপটি আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘন করে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News