1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ ঢাকা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় বায়ুমান সূচকে ঢাকার স্কোর ছিল ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। শীত মৌসুমে ঢাকার বাতাসে দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

ঢাকার কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণিতে বায়ুমান সূচকের স্কোর ২১৩। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে এ স্কোর ২০২।

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২৬৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শহরগুলোর বায়ুমানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ‘অনেক ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News