1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার: মাহদী আমিন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী এই ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান বলে জানান মাহদী আমিন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News