নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩১ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে পৌঁছান তিনি। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রশাসকদের মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
Leave a Reply