দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা এখনো দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি।
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই।
এ সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামসহ আরও অনেকে।
Leave a Reply