
ফরিদপুর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের করিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পোল্ট্রি ফার্মের পাশের কলাবাগান থেকে এসব বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০টি শর্টগানের কার্তুজ এবং ৯টি টিয়ার গ্যাস সেল, যা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply