1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আইসিজের রায়কে স্বাগত বাংলাদেশের, রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ বাড়ার আশা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ রায়ের ফলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর নৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, প্রথমবারের মতো গণহত্যার দায়ে কোনো দেশকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশা প্রকাশ করেছেন, এ রায়ের ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। তিনি বলেন, রাখাইনে আবারও রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হলেও তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News