1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

২৩ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।

গতকাল শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষ দ্রুত সভা আয়োজনের দাবি জানায়।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। তখন ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News