1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

২০২৭ সালের হজে নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়ানো কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে আগেই নিবন্ধন বন্ধ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়েছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কিছু কোটা অব্যবহৃত রয়েছে। এসব বর্ধিত ও অব্যবহৃত কোটায় নতুন করে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News