প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের বিষয়ও।
এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সরকারের কাজে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দেন।
Leave a Reply