1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে হামলা, ইরানকে দায়ী কেপিসি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। খবর দিয়েছে আল–জাজিরা।

কেপিসি এক বিবৃতিতে এ ঘটনাকে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে উল্লেখ করেছে, যা কুয়েত নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলে ভর্তি ছিল। এতে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ট্যাংকারটির ২৪ জন নাবিক সবাই নিরাপদে রয়েছেন। জাহাজে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News