1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতিকে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন নিজস্বভাবে কাজ করছে। তাদের কাজে সরকার হস্তক্ষেপ করছে না। প্রয়োজন মনে করলে তারাই পরবর্তী পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত ভারতের সরকারের বিষয়।

দেশে ফেরার পর শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার বিষয়টিও একটি আইনি প্রক্রিয়া। এ ধরনের মামলায় আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই, কারণ বিশেষ আইনে এমন বিধান রাখা হয়নি।

আইনমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার দাবি করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাঁর ভাষ্য, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা এ-সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী এনেছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News