1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান, মেলেনি সন্ধান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লায় তাঁর মালিকানাধীন পোশাক কারখানা ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে’ এ অভিযান চালানো হয়। তবে সে সময় কারখানায় নিরাপত্তাকর্মী ছাড়া আর কেউ ছিলেন না। শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাঁরা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। আনসার সদস্যরা জানান, ডিবি সদস্যরা আসার প্রায় এক ঘণ্টা আগেই কারখানায় ছুটি হয়েছে এবং শ্রমিকেরা চলে গেছেন। ভেতরে কেউ নেই। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান ডিবি সদস্যরা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বিভিন্ন সময় অভিযোগ করেছেন, সেলিম ওসমান ফতুল্লায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত আসা-যাওয়া করেন। গত ঈদুল ফিতরের পর সেখানে তিনি ঈদ পুনর্মিলনীর আয়োজনও করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার তাঁর সেখানে আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে তাঁকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সেলিম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত হওয়া গেলেই গ্রেপ্তার করা হবে।

এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতেও সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। সেবারও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে নির্বাচিত হন। তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাঁদের সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে জানা গেলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News