1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে মার্কিন ডলার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। দেশটিতে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের এ শক্তিশালী অবস্থান দেখা যায়। বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপক ডলার সূচক ০ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান।

যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। একই সঙ্গে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তাঁরা।

বাজারে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে সুদের হার আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

ডলারের বিপরীতে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দর কমেছে। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে, যা গত বছরের মে মাসের পর সর্বনিম্ন। ব্রিটিশ পাউন্ডের দর ০ দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর ০ দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News