1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

২০২৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিনের ছুটির খসড়া

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭০ দিন ছুটি থাকবে।

খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজায় তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিন ছুটির প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছুটির মধ্যে সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) ও ঈদুল ফিতর (১০ মার্চ) অন্তর্ভুক্ত রয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যান্য ছুটি

খসড়া তালিকা অনুযায়ী, ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। মার্চে ২২ তারিখ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিলে ৪ তারিখ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। মে দিবস ১ মে শনিবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি রাখা হয়নি। জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি থাকবে।

জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে। আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটি থাকবে। এ ছাড়া ১৪ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে। নভেম্বরে ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি থাকবে।

সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে মোট ৭০ দিনের ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। তালিকাটি এখনো খসড়া পর্যায়ে থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News