1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

আলভী মাহামুদ আলিফ:

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও মাসুম তালুকদারের বিরোধ চলছিল। এর জেরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ পৃথক র‍্যালি বের করে।

র‍্যালি দুটি সদর থানার সামনে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে দুই পক্ষ পৃথক অবস্থানে রয়েছে। তাদের মাঝখানে অবস্থান করছে পুলিশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News