1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

তাওহীদের ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড বাংলাদেশের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

 

আলভী মাহামুদ আলিফ:

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের তৃতীয় দিনে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ওপর ভর করে ৩৮৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।

সিলেটে আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। উইকেটে আর্দ্রতা থাকলেও প্রথম আধা ঘণ্টা ভালো ব্যাটিং করেন দুজন। তবে জুটি ভাঙেন স্পিনার ওয়ারিকান। তাঁকে ড্রাইভ করতে গিয়ে আউট হন মুশফিক।

এরপর ওয়ারিকানের স্পিনে পরাস্ত হয়ে মাত্র ৮ রান করে ফেরেন লিটন দাস। টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও।

অন্য প্রান্তে অবিচল থেকে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। এরপর দেড়শ ও দুইশ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন হৃদয়। একপর্যায়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েন তিনি।

শেষ পর্যন্ত তাসকিন সিলসের শিকার হলে ৩৮৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। হৃদয় অপরাজিত থাকেন ২৪২ রানে।

এর আগে, আমির জঙ্গুর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News