1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ইরানের ‘বাকি অংশও ধ্বংসের’ হুঁশিয়ারি ট্রাম্পের, শিগগিরই যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের জয় যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের নজরদারি বাড়াতে পারে। তবে বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প ইরানে সামরিক অভিযান জোরদার করতে পারেন।

যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে অবশ্য ভিন্নতা দেখা গেছে। একদিকে তিনি অভিযান বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আপাতত বড় ধরনের নতুন হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানান, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধেরও ভূমিকা ছিল।

তবে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকে বেশি গুরুত্ব দেন ট্রাম্প। তিনি বলেন, তার ধারণা, নির্বাচনের ফলাফলে পেট্রলের দামের প্রভাব ছিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News