চট্টগ্রাম মহানগরে দুটি সরকারি দপ্তর লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহরের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং পাশের চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এলজিইডি কার্যালয়ের সামনে দুটি এবং চান্দগাঁওমুখী ভূমি কার্যালয়ের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এলজিইডি কার্যালয়ের সামনে নিক্ষেপ করা দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে।
Leave a Reply