1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে নিম্নতম মজুরি বোর্ড। তবে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বর্ধিত বেতন পাবেন আগামী জানুয়ারি থেকে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকেরা।

এর আগে, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথমে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে এ বিক্ষোভ গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও মিরপুরে ছড়িয়ে পড়ে। বুধবারও এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News