1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শ্রমিকদের পুরোনো ফ্যাসিবাদী কায়দায় নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার: হান্নান মাসউদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

সরকার পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ অভিযোগ করেন, নয় মাস ধরে সরকার ব্যাংক লুট, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। বিরোধী মত দমনেও সরকার কাজ করছে। শ্রমিক অসন্তোষের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অপরিপক্ব সিদ্ধান্তকে দায়ী করেন।

তিনি আরও বলেন, এমন উপদেষ্টা ও মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং বারবার লুটেরা গোষ্ঠীকে সুযোগ করে দিচ্ছেন।

দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, গ্যাস ও চালের দাম যে হারে বেড়েছে, তার সঙ্গে শ্রমিকদের বেতন সমন্বয় করতে হবে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ানো প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, যেকোনো আন্দোলনে সরকার নিষিদ্ধ দল খুঁজে বেড়ায়। অথচ বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন। আওয়ামী লীগের ইন্ধনের দায় শ্রমিকদের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News