1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে নিজেই সেই খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধনের পর আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়। আপাতত এই টুর্নামেন্টে খেলার কোনো পরিকল্পনা নেই তাঁর।

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের অবনতির পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ নেই। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আজহার মাহমুদ ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শোয়েব আখতার ও সোহেল তানভীরসহ বেশ কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটার অংশ নিয়েছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News