1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

যুবশক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার: খাদ্যমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

যুবশক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, সরকারি অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছে বর্তমান সরকার।

রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুবকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না; অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে দেশও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। তবে এটি ভালো কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে নয়। খারাপ কাজের মাধ্যমে সাময়িক লাভ হলেও ভালো কাজের সুফল দীর্ঘস্থায়ী হয়।

মন্ত্রী বলেন, ‘অর্থের পেছনে না দৌড়িয়ে নিজেকে এমনভাবে তৈরি করো, যেন অর্থ তোমার পেছনে দৌড়ায়।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার সারওয়ার আলম, সিভিল সার্জন আইভি ফেরদৌসী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News