1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার দাবি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। সরকারের পক্ষ থেকে যৌক্তিক মজুরি নির্ধারণের আশ্বাসের পাশাপাশি নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ডও গঠন করা হয়েছে। তবে এর মধ্যেও বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর, গাড়িতে আগুন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অনেকের আশঙ্কা, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন তথ্য বিশ্লেষণেও এমন আশঙ্কার পক্ষে কিছু আলামত পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। একটি ভিডিওতে গাজীপুরে এক যুবককে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওটি দেখে অনেকে তাঁর শ্রমিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। পরে সাজিবুল ইসলাম নামে ওই যুবকের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করা হয়েছে।

সাজিবুলের মতো আরও অনেকে শ্রমিক আন্দোলন উসকে দিচ্ছেন বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং দুষ্কৃতকারীরা আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

মহিদুল ইসলাম আরও বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এরপরও সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করার কোনো যৌক্তিকতা নেই।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News