1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মিরপুরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত চালক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের কাচ ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে। এ সময় ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গাড়ি দুটি পৌঁছানোর পর সেখানে অবস্থানরত আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, হামলায় গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় চালকের হাতে ভাঙা কাচ ঢুকে কেটে যায় এবং রক্তপাত শুরু হয়।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News