1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ, চড়া দামে স্বস্তি নেই ক্রেতাদের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রাজধানীর বাজারে ফিরেছে ইলিশ। তবে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে তা কিনতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ক্রেতারা। বিক্রেতাদের ধারণা, আগামী দু-এক দিনের মধ্যে এ মৌসুমে ইলিশের বাজারদর সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাঁদের দাবি, এবার ডিমওয়ালা ইলিশই বেশি ধরা পড়েছে।

বাজারে অন্যান্য মাছের দামও কিছুটা বেশি। প্রতি কেজি পাঙাশ ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, রুই ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং চাষের শিং ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা। এ ছাড়া ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের ক্ষেত্রে ৯০০ গ্রাম ওজনের মাছ প্রতি কেজির হিসাবে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে ২ হাজার ৬০০ টাকা।

এদিকে, মুরগি ও ডিমের বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। দুই দিন ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তি থাকলেও কমেছে ডিমের দাম। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের মতে, শীতের মৌসুমে সবজির বিক্রি বাড়লে ডিমের দাম সাধারণত নাগালের মধ্যে থাকে। তবে বাজারে নতুন সবজি আসতে শুরু করলেও চড়া দামের কারণে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।

বাজারে নতুন আলু কেজিপ্রতি ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজি ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতাদের মতে, বেসরকারি খাতে মজুরি বৃদ্ধির গড় হার মূল্যস্ফীতির তুলনায় কম হওয়ায় সংসার চালাতে চাপ বাড়ছে। বাজারদর স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে না এলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News