1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দক্ষ জনশক্তি ও বহুভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি এবং একাধিক ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম প্রণয়নে বিষয় দুটিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃথক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, পাঠ্যক্রম ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয় লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ৫৭তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এসব সাফল্যের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক জানান, তাঁদের শিক্ষার্থীরা দেশি-বিদেশি শ্রমবাজারে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় দুটির প্রতিনিধিরা প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং বিশ্ববিদ্যালয় দুটির উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News