1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বাংলাদেশ সচিবালয় বর্তমান স্থান থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে তা শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করতে দেওয়া হবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ব্যবহৃত মাঠটি তাঁদের ফিরিয়ে দিতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেও গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে কার্যকর অগ্রগতি না হওয়ায় তাঁরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News