1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

আগামী ২০২৭ সালের নভেম্বরে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা ইস্যুতে ইতোমধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি কাজ করছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থমন্ত্রী ফিরে এলে এ বিষয়ে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সিইজিআইএস, নদী কমিশনের কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। কোন পদ্ধতিতে কাজ করলে সবচেয়ে বেশি সুফল পাওয়া যাবে, তা নিশ্চিত করতে বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা তৈরিতে আরও আট থেকে নয় মাস সময় লাগবে।

এ সময় মহেন্দ্রনগর নিষ্কাশন খালের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আসবেন এবং তাঁকে দিয়েই খালটির উদ্বোধন করানো হবে। খালটি চালু হলে এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি সেচসুবিধা পাবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News