1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন: ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৯ জন আসামির মধ্যে ১৭ জনকে সংক্ষিপ্ত বিচার শেষে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গিরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে উপস্থাপন করার পর ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ জনকে খালাস এবং ১ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে ৫ জনকে ২১ দিনের কারাদণ্ড, চুরি ও চুরির চেষ্টার জন্য ১০ জনকে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১ জনকে ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

লালবাগ বিভাগ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News