1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বোমা হামলার হুমকির পরও ভক্তদের সামনে অমিতাভ, পাশে অভিষেক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

বোমা হামলার হুমকির পর কড়া নিরাপত্তার মধ্যে সাপ্তাহিক রীতি মেনে ভক্তদের সঙ্গে দেখা করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে জড়ো হওয়া অসংখ্য ভক্তকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এ সময় তাঁর পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। প্রিয় তারকাকে একনজর দেখতে পুলিশের ব্যারিকেডের পেছনে অপেক্ষা করেন ভক্তরা। পুরো সময় বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বজায় রাখে পুলিশ।

ভক্তদের সামনে আসার দুই দিন আগে অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে বোমা হামলার হুমকি দেওয়া একটি ই-মেইল পায় মুম্বাই পুলিশ। জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে ই-মেইলটি পাঠানো হয়েছিল।

ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হুমকির বার্তায় অমিতাভের বাসভবন ‘জলসা’ নাকি তাঁর অন্য বাড়ি ‘প্রতীক্ষা’র নাম উল্লেখ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

এদিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও ভক্তদের জানিয়েছেন এই অভিনেতা। গত শুক্রবার নিজের টাম্বলার ব্লগে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর আরও বিশ্রাম প্রয়োজন। ব্লগে তিনি লেখেন, ‘আরও বিশ্রামের প্রয়োজন।’

ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ও খবরাখবর ভাগ করে নেন অমিতাভ। এর আগে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁকে নিয়মিত অনলাইন কার্যক্রম থেকে কিছুটা বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে জনপ্রিয় টেলিভিশন কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। বড় পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ভেট্টাইয়ান’-এ। হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই তারকাকে একনজর দেখতে এখনো প্রতি রোববার ‘জলসা’র বাইরে ভিড় করেন ভক্তরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News