1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করা বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির মাধ্যমে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত অর্থ পরিশোধের মাধ্যম ব্যবহার করে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, বিপণিবিতান, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সুযোগ দেওয়া হয়। দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধব্যবহারের প্রক্রিয়া সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রজ্ঞাপন অনুযায়ী, বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে প্রযোজ্য বৈদেশিক মুদ্রাবিষয়ক বিধিবিধান অনুসরণ করে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত অর্থ পরিশোধের মাধ্যমের সাহায্যে লেনদেন গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ সুবিধার ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ সহজ হবে। এতে পর্যটনসহ বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক অর্থ পরিশোধব্যবস্থার সুবিধা নিতে পারবে। একই সঙ্গে অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট অংশ টাকায় রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহও বজায় রাখা সম্ভব হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News