1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রস্তাব নাকচ ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

আন্তর্জাতিক অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর এ প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অব ইসরাইল জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব নয়।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে ইসরাইলের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ ছাড়লে দেশটির সামরিক ও অর্থনৈতিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা তৈরির কথা জানান তিনি।

নেতানিয়াহুর বক্তব্যের পর কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিকল্প মুদ্রার ওপর নির্ভর করার পরিবর্তে বিশ্ববাজার ও মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এবং নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি প্রতিরোধে সরকারের মনোযোগ দেওয়া উচিত।

এদিকে নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারাও। বিরোধী নেতা ইয়ার লাপিদ ও ইয়োভ হোরোউইৎস সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রতিরোধের চেষ্টা না করে বিকল্প ব্যবস্থার কথা বলা দায়িত্বজ্ঞানহীন। তাঁদের মতে, এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইসরাইল থেকে অর্থ সরিয়ে নিতে পারেন, যা দেশটির অর্থনীতিকে গুরুতর সংকটে ফেলতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News