1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস।

সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম এ তথ্য জানিয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হওয়ার কথা। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে ৫ মার্চ দিবাগত রাতে।

আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

ঘোষিত সূচি অনুযায়ী, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ থেকে ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ২০২৭ সালের ২৪ থেকে ২৫ ডিসেম্বরও শবে মেরাজের একটি তারিখ উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।

এর আগে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতও ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। ওই বছর ২০ মার্চ পালিত হয়েছিল ঈদুল ফিতর।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News