1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

টোকিও থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

সরকারপ্রধানের জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ুবিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরকে ঘিরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার আশাবাদী।

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনের কাজ চালিয়ে যাচ্ছে। সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা মূলত অনুদান হিসেবে আসা উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিলও প্রয়োজন।

শামা ওবায়েদ বলেন, সব বিষয়ে বাংলাদেশের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরতে হবে, যাতে বৈশ্বিক পরিমণ্ডল ও আলোচনার টেবিল থেকে দেশের জন্য প্রয়োজনীয় সহায়তা আদায় করা যায়।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News