1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

মিরপুরে জনতার হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম, পুলিশ হেফাজতে

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২৯ মার্চ) তাকে হেফাজতে নেয় শাহ আলী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয়দের দাবি, আর এস ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্বে ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে ক্ষোভ থেকেই তাকে আটক করা হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ওসি জাহাঙ্গীর আলম জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে জনতা তাকে আটকে রেখেছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, জুলাইয়ের ঘটনাবলি সংক্রান্ত বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News