1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

তেল ছড়িয়ে পড়ায় আমিরাতের সব সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকা বন্ধ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে একটি ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় দেশটির সব সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের দূরবর্তী পর্যবেক্ষণব্যবস্থার মাধ্যমে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। এ ঘটনায় শারজাহ, আজমান ও উম্ম আল কুওয়াইনের বিভিন্ন এলাকার বাসিন্দারা বাতাসে তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করেন। তবে এ দুর্গন্ধের কারণে বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তেল অপসারণ এবং উপকূল পরিষ্কারের কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত মূল্যায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News