1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

প্রায় আট ঘণ্টার খুলনা ও বাগেরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার দাকোপ উপজেলায় যান প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে মোংলা বন্দরের জেটিতে পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি।

এ ছাড়া সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের যাত্রী ও পণ্যবাহী জাহাজের জন্য নির্ধারিত অবকাঠামো এলাকা হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ভিড় জমে। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা, অসমাপ্ত জেটি নির্মাণ ও খননসহ থমকে থাকা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন হবে। সরকারের নীতিনির্ধারকদের মতে, প্রধানমন্ত্রীর এ সফরের ফলে ওই অঞ্চলে বিনিয়োগ বাড়বে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে কর্মহীন হয়ে পড়া বিপুলসংখ্যক মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News