1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ওয়েস্টমিনস্টার ধারায় শক্তিশালী গণতন্ত্র গড়ার আশাবাদ ডেপুটি স্পিকারের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চের মতো কঠিন বাস্তবতা অতিক্রম করে আসা বর্তমান সংসদকে তিনি বিশ্বের ইতিহাসে ‘বিরল’ হিসেবে উল্লেখ করেন।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। ১৩ দিনের বিরতি শেষে বিকেল ৩টায় তার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংসদের সদস্যরা তাকে যে আস্থা ও সম্মান দিয়েছেন, তার জন্য তিনি সংসদ নেতা, প্রধানমন্ত্রীসহ সকল সদস্য এবং নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং মহান মুক্তিযুদ্ধই দেশের স্বাধীনতার ভিত্তি। তিনি লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তার ভূমিকার কথা উল্লেখ করেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ১৯৯১ সালে তার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এবং তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করেছে। তিনি জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি।

নিজেকে সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে তিনি একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News